3137 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ لَمَّا مَاتَ رَافِعُ بْنُ خَدِيجٍ قَالَ لَهُمْ: لَا تَبْكُوا، فَإِنَّ بُكَاءَ الْحَيِّ عَذَابٌ لِلْمَيِّتِ، قَالَتْ عَمْرَةُ: فَسَأَلْتُ عَائِشَةَ، فَقَالَتْ: يَرْحَمُهُ اللَّهُ، إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَهُودِيَّةٍ وَأَهْلُهَا يَبْكُونَ عَلَيْهَا: «» إِنَّهُمْ لَيَبْكُونَ، وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا «»
رقم طبعة با وزير = (3127)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح ابن ماجه» (1595) - مضى (3117). تنبيه!! رقم (3117) = (3127) من «طبعة المؤسسة». لكن الحديث ليس موجود بالرقو المشار إليه، وإنما موجود برقم (3113) الموافق لـ (3123) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আমরাহ বিনতু আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন রাফে‘ বিন খাদীজ রাদ্বিয়াল্লাহু আনহু মারা যান, তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা তাদেরকে বলেন, “তোমরা কান্না করো না। কেননা জীবিতদের কান্না মৃতদের জন্য শাস্তির কারণ হয়।” আমরাহ বিনতু আব্দুর রহমান বলেন, “তারপর আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনি বলেন, “আল্লাহ তার প্রতি রহম করুন। বস্তুত রাসূল এটা এক (মৃত) ইয়াহুদী নারীর ব্যাপারে বলেছিলেন, যার পরিবারের লোকজন কান্না করছিলো। তখন তিনি বলেছিলেন, “নিশ্চয়ই ওরা কান্না করছে, নিশ্চয়ই তাকে কবরে এজন্য শাস্তি দেওয়া হবে।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩৪; মুসনাদ আহমাদ: ৬/১০৭; সহীহুল বুখারী: ১২৮৯; সহীহ মুসলিম: ৯৩২; তিরমিযী: ১০০৬; নাসাঈ: ৪/১৭; সুনান বাইহাকী: ৪/৭২; ইবনু মাজাহ: ১৫৯৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১১৩)

সহীহ ইবনু হিব্বান (3137)