3134 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِخَبَرٍ غَرِيبٍ بِحَرَّانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ صُبَيْحٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ». فَقُلْتُ لِمُحَمَّدِ بْنِ سِيرِينَ مَنْ قَالَهُ؟: قَالَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
رقم طبعة با وزير = (3124)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «أحكام الجنائز» (40). تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير عبد الله بن صبيح فقد روى له النسائي وهو صدوق
মুহাম্মাদ বিন সিরীন রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়।” অধঃস্তন রাবী জিজ্ঞেস করেন, “আমি মুহাম্মাদ বিন সিরীন রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, “এই হাদীস আপনাকে কে বর্ণনা করেছেন?” জবাবে তিনি বলেন, “ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন।”[1]







[1] আত তায়ালিসী: ৮৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৯১; মুসনাদ আহমাদ: ২/১৩৪; সহীহ মুসলিম: ৯৩০; তাবারানী: ১২/১৩১২৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪০)

সহীহ ইবনু হিব্বান (3134)