3132 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ عُمَرَ لَمَّا طُعِنَ عَوَّلَتْ عَلَيْهِ حَفْصَةُ، فَقَالَ لَهَا عُمَرُ: يَا حَفْصَةُ أَمَا سَمِعْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْمُعَوَّلَ عَلَيْهِ يُعَذَّبُ» فَقَالَتْ: بَلَى
رقم طبعة با وزير = (3122)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «أحكام الجنائز» (40). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (3122)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «أحكام الجنائز» (40). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে আঘাত করা হয়, তখন হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা ‘হায় দুর্ভোগ’ বলেন। তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনোনি, তিনি বলেছেন, “যার জন্য ‘হায় দুর্ভোগ’ বলা হয়, তাকে শাস্তি দেওয়া হয়?” তখন তিনি জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।”[1]
[1] আত তায়ালিসী: ১০; মুসনাদ আহমাদ: ১/৩৯; সহীহ মুসলিম: ৯২৭; সুনান বাইহাকী: ৪/৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩৮৯; সহীহুল বুখারী: ১২৯২; নাসাঈ: ৪/১৬-১৭; ইবনু মাজাহ: ১৫৯৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪০)

সহীহ ইবনু হিব্বান (3132)