313 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَدَعُ [ص:13] الْعَمَلَ، وَهُوَ يُحِبُّ أَنْ يَعْمَلَ بِهِ، خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ، فَيُفْرَضَ عَلَيْهِمْ». [5: 29]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
৩১৩. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু ছেড়ে দিতেন অথচ তিনি তা আমল করা পছন্দ করতেন। ছেড়ে দিতেন এই আশংকায় যে, মানুষ সেই আমল গ্রহণ করবে ফলে তা তাদের উপর ফরয করে দেওয়া হবে।”[1]



[1] বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১০০৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬৬; মুসনাদ আহমাদ: ৬/১৭৮; সহীহ আল বুখারী: ১১২৮; সহীহ মুসলিম: আবু দাউদ: ১২৯৩; আবু আওয়ানা: ২/২৬৭; সুনান বাইহাকী: ৩/৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১১৭০।)

সহীহ ইবনু হিব্বান (313)