311 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عِلَاقَةَ، قَالَ: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا تَوَرَّمَتْ قَدَمَاهُ، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، أَتَفْعَلُ هَذَا وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ وَمَا تَأَخَّرَ؟، قَالَ: «أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا». [5: 47]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (221): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار - وهو الرمادي- أبو إسحاق البصري حافظ روى له أبو داود والنسائي، وهو متابع، ومن فوقه ثقات من رجال الشيخين.
৩১১. মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতো বেশি কিয়াম করে ইবাদত করতেন যে, তাঁর পা দুটি ফুলে যেতো। তাঁকে বলা হলো: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি এতো ইবাদত করেন, অথচ আপনার আগের ও পরের সমস্ত কিছুই ক্ষমা করে দেওয়া হয়েছে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আমি কি শুকরগুজার বান্দা হবো না?”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭৪৬; হুমাইদী: ৭৫৯; মুসনাদ আহমাদ: ৪/২৫১; সহীহ আল বুখারী: ৪৮৩৬; সহীহ মুসলিম: ২৮১৯; নাসাঈ: ৩/২১৯; ইবনু মাজাহ: ১৪১৯; সুনান বাইহাকী: ৩/১৬; ইবনু খুযাইমা: ১৮৩৩; তিরমিযী: ৪১২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২২১।)

সহীহ ইবনু হিব্বান (311)