3108 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، [ص:375] عَنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِابْنِ آدَمَ ثَلَاثَةٌ أَخِلَّاءُ: أَمَّا خَلِيلٌ، فَيَقُولُ: مَا أَنْفَقَتْ فَلَكَ، وَمَا أَمْسَكَتْ فَلَيْسَ لَكَ، فَهَذَا مَالُهُ، وَأَمَّا خَلِيلٌ فَيَقُولُ: أَنَا مَعَكَ فَإِذَا أَتَيْتَ بَابَ الْمَلِكِ تَرَكْتُكَ وَرَجَعْتُ، فَذَلِكَ أَهْلُهُ وَحَشَمُهُ، وَأَمَّا خَلِيلٌ، فَيَقُولُ: أَنَا مَعَكَ حَيْثُ دَخَلْتَ وَحَيْثُ خَرَجْتَ، فَهَذَا عَمَلُهُ، فَيَقُولُ: إِنْ كُنْتَ لَأَهْوَنَ الثَّلَاثَةِ عَلَيَّ»
رقم طبعة با وزير = (3098)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (3299). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد حسن
رقم طبعة با وزير = (3098)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (3299). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد حسن
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আদম সন্তানের তিনটি বন্ধু আছে। এক বন্ধু বলে, “যা তুমি খরচ করেছো, তা তোমার, আর যা তুমি ধরে রেখেছো, তা তোমার নয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো তার সম্পদ।” আরেক বন্ধু বলে, “আমি তোমার সাথে আছি। অতঃপর যখন তুমি তোমার মালিকের দরজায় যাবে, তখন আমি তোমাকে ছেড়ে চলে আসবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এরা হলো তার পরিবার-পরিজন।” আর তৃতীয় বন্ধু বলে, “আমি তোমার সাথেই থাকবো, তুমি যেখানেই প্রবেশ করো না কেন অথবা যেখানেই বের হয়ে যাও না কেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো তার আমল।” তখন সেই ব্যক্তি বলবে, “এই তিনটির মাঝে তুমিই তো আমার কাছে সবচেয়ে বেশি নগণ্য জিনিস হিসেবে বিবেচিত ছিলে!”[1]
[1] আত তায়ালিসী: ২০১৩; হাকিম: ১/৩৭১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ৩২৯৯)
[1] আত তায়ালিসী: ২০১৩; হাকিম: ১/৩৭১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ৩২৯৯)
সহীহ ইবনু হিব্বান (3108)