3106 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ مَعَ [ص:374] الْجَنَازَةِ لَمْ يَجْلِسْ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ، أَوْ حَتَّى تُدْفَنَ» - شَكَّ أَبُو مُعَاوِيَةَ -
رقم طبعة با وزير = (3096)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون قوله: «في اللحد ... ». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জানাযার সাথে থাকতেন, তখন তিনি মৃত ব্যক্তিকে বগলী কবরে না রাখা পর্যন্ত অথবা তাকে দাফন না করা পর্যন্ত বসতেন না। আবূ মুআবিয়া সন্দেহের ভিত্তিতে হাদীস বর্ণনা করেছেন।”[1]







[1] হাকিম: ১/৩৫৬; নাসাঈ: ৪/৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৯৬)

সহীহ ইবনু হিব্বান (3106)