3079 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْمُقْرِئُ، قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو صَخْرٍ، أَنَّ يَزِيدَ بْنَ عَبْدِ اللَّهِ قُسَيْطٍ، حَدَّثَهُ، أَنَّ دَاوُدَ بْنَ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ قَاعِدًا مَعَ ابْنِ عُمَرَ فَاطَّلَعَ صَاحِبُ الْمَقْصُورَةِ قَالَ: يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَلَا تَسْمَعُ مَا يَقُولُ أَبُو هُرَيْرَةَ: [ص:349] إِنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَبِعَ جَنَازَةً مِنْ بَيْتِهَا حَتَّى يُصَلِّيَ عَلَيْهَا، ثُمَّ تَبِعَهَا حَتَّى يَدْفِنَهَا كَانَ لَهُ قِيرَاطَانِ كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ رَجَعَ عَنْهَا بَعْدَمَا يُصَلِّي وَلَمْ يَتْبَعْهَا كَانَ لَهُ قِيرَاطٌ مِثْلُ أُحُدٍ». فَقَالَ ابْنُ عُمَرَ: اذْهَبْ إِلَى عَائِشَةَ فَسَلْهَا عَنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ ثُمَّ ارْجِعْ إِلَيَّ فَأَخْبَرَنِي بِمَا قَالَتْ: قَالَ: وَأَخَذَ ابْنُ عُمَرَ قَبْضَةً مِنْ حَصَاةٍ فَجَعَلَ يُقَلِّبُهَا بِيَدِهِ حَتَّى رَجَعَ الرَّسُولُ فَقَالَ: قَالَتْ: صَدَقَ أَبُو هُرَيْرَةَ، فَرَمَى ابْنُ عُمَرَ الْحَصَى إِلَى الْأَرْضِ مِنْ يَدِهِ وَقَالَ: لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ
رقم طبعة با وزير = (3068)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم
আমির বিন সা‘দ বিন আবী ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা সাথে বসে ছিলেন, এমন সময় খাছ কামরার মালিক খাব্বাব রাদ্বিয়াল্লাহু আনহু আসেন। তিনি বলেন, “হে আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা, আপনি কি শুনছেন না, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু কী বলছেন? তিনি বলছেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যে ব্যক্তি বাড়ি থেকে জানাযার অনুসরণ করবে, অতঃপর সালাত আদায় করা পর্যন্ত সেখানে থাকেন, তারপর দাফন করা পর্যন্ত তার অনুসরণ করে, তবে তার জন্য দুই কীরাত রয়েছে। প্রত্যেক কীরাত উহুদ পাহাড় সমপরিমাণ। আর যে ব্যক্তি সালাত আদায় করার পর ফিরে আসে; পরে আর অনুসরণ করে না, তার জন্য উহুদ পাহাড় পরিমাণ এক কীরাত রয়েছে।” তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আপনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যান এবং তাকে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করুন। তারপর ফিরে এসে তার কথা আমাকে অবহিত করবেন।” রাবী বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা এক মুষ্টি পাথর-মাটি হাতে নিয়ে হাত দিয়ে তা ওলট-পালট করতে লাগলেন। এমন সময় বার্তাবাহক ফিরে এসে বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেছেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু সত্য বলেছেন।” তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা হাত থেকে পাথর-মাটি ফেলে দিয়ে বলেন, “আমরা বহু কীরাতের বিষয়ে অবহেলা করেছি।”[1]







[1] সহীহ মুসলিম: ৯৪৫; আবূ দাউদ: ৩১৬৯; সুনান বাইহাকী: ৩/৪১২-৪১৩; নাসাঈ: ৪/৭৭; সহীহুল বুখারী: ১৩২৩; আত তায়ালিসী: ২৫৮১; মুসনাদ আহমাদ: ২/৩৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৮)

সহীহ ইবনু হিব্বান (3079)