3057 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا دُعِيَ إِلَى جَنَازَةٍ سَأَلَ عَنْهَا، فَإِنْ أُثْنِيَ عَلَيْهَا خَيْرًا قَامَ فَصَلَّى، وَإِنْ أُثْنِيَ عَلَيْهَا شَرًّا قَالَ لِأَهْلِهَا: «شَأْنُكُمْ بِهَا»، وَلَمْ يُصَلِّ عَلَيْهَا.
رقم طبعة با وزير = (3046) قَالَ أَبُو حَاتِمٍ: «تَرْكُ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَنْ وَصَفْنَا نَعَتَهُ، كَانَ ذَلِكَ قَصْدَ التَّأْدِيبِ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُمَّتِهِ، كَيْلَا يَرْتَكِبُوا مِثْلَ [ص:329] ذَلِكَ الْفِعْلِ، لَا أَنَّ الصَّلَاةَ غَيْرُ جَائِزَةٍ عَلَى مَنْ أَتَى مِثْلَ مَا أَتَى مَنْ لَمْ يُصَلِّ عَلَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (109). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোন জানাযার সালাতের জন্য আহবান করা হতো, তখন তিনি তার সম্পর্কে জিজ্ঞাসা করতেন, যদি তার প্রশংসা করা হতো, তখন তিনি দাঁড়াতেন এবং সালাত আদায় করতেন আর যদি তার সম্পর্কে মন্দ বলা হতো, তবে তিনি তার পরিবারের লোকদের বলতেন, “তোমরা এটি সমাধা করে নাও।” তিনি নিজে তার জানাযা সালাত আদায় করতেন না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমরা যে ব্যক্তির কথা বর্ণনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার জানাযার সালাত না আদায় করার কারণ হলো তাঁর পক্ষ থেকে উম্মতকে এই ব্যাপারে শিক্ষা দেওয়া, যাতে তারা এরকম কাজ না করে। এটা উদ্দেশ্য নয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জানাযার সালাত আদায় করেননি, তার মতো যে কাজ করবে, তার জানাযার সালাত আদায় করা জায়েয নেই।”







[1] মুসনাদ আহমাদ: ৫/২৯৯; হাকিম: ১/৩৬৪; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/৩-৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৯)

সহীহ ইবনু হিব্বান (3057)