3042 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْرِعُوا بِجَنَائِزِكُمْ، فَإِنْ تَكُ خَيْرًا تُقَدِّمُونَهَا إِلَيْهِ، وَإِنَّ تَكُ شَرًّا تَضَعُونَهَا عَنْ رِقَابِكُمْ»
رقم طبعة با وزير = (3031)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1477): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের জানাযার বিষয়ে দ্রুততা অবলম্বন করবে। যদি সে ভালো হয়ে থাকে, তবে তোমরা তাকে সেদিকে পাঠিয়ে দিলে আর যদি সে মন্দ হয়, তবে তোমরা তাকে তোমাদের কাঁধ থেকে রেখে দিলে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/২৪০; সহীহ মুসলিম: ৯৪৪; তিরমিযী: ১০১৫; ইবনু মাজাহ: ১৪৭৭; হুমাইদী: ১০২২; নাসাঈ: ৪/৪১-৪২; আবূ দাঊদ: ৩১৮১; ইবনুল জারূদ: ৫২৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৪৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৭৭)

সহীহ ইবনু হিব্বান (3042)