304 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: قَرَأَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ هَذِهِ الْآيَةَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105]، قَالَ: إِنَّ النَّاسَ يَضَعُونَ هَذِهِ الْآيَةَ عَلَى غَيْرِ مَوْضِعِهَا، أَلَا وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوَا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْ قَالَ: الْمُنْكَرَ فَلَمْ يُغَيِّرُوهُ عَمَّهُمُ اللَّهُ بِعِقَابِهِ». [66: 3]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (4005). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
৩০৪. কাইস বিন আবু হাযিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু নিচের আয়াতটি তেলাওয়াত করেন: یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا عَلَیۡکُمۡ اَنۡفُسَکُمۡ ۚ لَا یَضُرُّکُمۡ مَّنۡ ضَلَّ اِذَا اهۡتَدَیۡتُمۡ “হে ঈমানদারগণ, তোমাদের উপর আবশ্যক হলো নিজেদের ব্যাপারে মনযোগ দেওয়া, যদি তোমরা সুপথপ্রাপ্ত হও, তবে যারা বিভ্রান্ত হয়েছে, তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।” (সূরা আল মায়িদা: ১০৫।) তিনি বলেন: “লোকজন এই আয়াতটি ভিন্নখাতে ব্যবহার করছে। জেনে রেখো, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “মানুষ যখন যালিম ব্যক্তিকে দেখে তার হাত ধরে না ফেলে (যুলম করা থেকে বিরত রাখে) অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন মানুষ মন্দ কাজ দেখে তা প্রতিহত না করে, তবে আল্লাহ তাদেরকে ব্যাপকভাবে শাস্তি দিবেন।”[1]
[1] হুমাইদী: ৩; আবু দাউদ: ৪৩৩৮; তিরমিযী: ২১৬৮; ইবনু মাজাহ: ৪০০৫; সুনান বাইহাকী: ১০/৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ৪০০৫।)
[1] হুমাইদী: ৩; আবু দাউদ: ৪৩৩৮; তিরমিযী: ২১৬৮; ইবনু মাজাহ: ৪০০৫; সুনান বাইহাকী: ১০/৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ৪০০৫।)
সহীহ ইবনু হিব্বান (304)