3027 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: مَاتَ رَجُلٌ فَمَرُّوا بِجَنَازَتِهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ»، وَمَرُّوا بِأُخْرَى، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ» فَسَأَلَهُ عُمَرُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «أَنْتُمْ شُهُودُ اللَّهِ فِي الْأَرْضِ»
رقم طبعة با وزير = (3016)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» - أيضا -: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
رقم طبعة با وزير = (3016)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» - أيضا -: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি মারা যায়, অতঃপর লোকজন তার জানাযা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করলে লোকজন তার সম্পর্কে মন্দ কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “অবধারিত হয়ে গেলো।” তারপর তাঁর পাশ দিয়ে আরেকটি জানাযা নিয়ে যাওয়া হলে লোকজন তার সম্পর্কে ভালো কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “অবধারিত হয়ে গেলো।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু এই সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, “তোমরা জমিনে আল্লাহর সাক্ষী।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৮৬৫; সহীহুল বুখারী: ২৬৪২; সহীহ মুসলিম: ৯৪৯; ইবনু মাজাহ: ১৪৯১; সুনান বাইহাকী: ১০/২০৯; বাগাবী: ১৫০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৬০ পৃষ্ঠা)

সহীহ ইবনু হিব্বান (3027)