3016 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ هَاجِكٍ الْهَرَوِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ: صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ»
رقم طبعة با وزير = (3005)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2564): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতীত। (১) সাদাকায়ে জারিয়া, (২) এমন ইলম, যা দ্বারা উপকার সাধিত হয় এবং (৩) সৎ সন্তান, যে তার জন্য তার দু‘আ করে।”[1]







[1] সহীহ মুসলিম: ১৬৩১; তিরমিযী: ১৩৭৬; নাসাঈ: ৬/২৫১; বাগাবী: ১৩৯; মুসনাদ আহমাদ: ২/৩৭২; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৩৮; তাহাবী, মুশকিলুল আসার: ২৪৬; সুনান বাইহাকী: ৬/২৭৮; আবূ দাঊদ: ৩৮৮০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৬৪)

সহীহ ইবনু হিব্বান (3016)