3012 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَقَالَ: «مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنِ الْمُسْتَرِيحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ؟ فَقَالَ: «الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَأَذَاهَا إِلَى رَحْمَةِ اللَّهِ، وَالْمُسْتَرَاحُ مِنْهُ الْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلَادُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ»
رقم طبعة با وزير = (3001)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر (2996). تنبيه!! رقم (2996) = (3007) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
আবূ কাতাদা বিন রিবঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশ দিয়ে একটি জানাযা অতিক্রম করলে তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিজে স্বস্তি লাভকারী, অথবা তার থেকে অন্যরা স্বস্তি লাভকারী।” সাহাবীগণ বলেন, “নিজে স্বস্তি লাভকারী, অথবা তার থেকে অন্যরা স্বস্তি লাভকারী” কারা?” তখন তিনি বলেন, “মুমিন বান্দা দুনিয়ার সমস্ত দুঃখ-কষ্ট ও বালা-মুসিবত থেকে স্বস্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে যায়, আর কাফির ব্যক্তি (তার অনিষ্ট) থেকে আল্লাহর বান্দাগণ, শহর-নগর, বৃক্ষরাজি, ও প্রাণীকুল স্বস্তি পায়।”[1]







[1] নাসাঈ: ৪/৪৮-৪৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৪১; সহীহুল বুখারী: ৬৫১২; সহীহ মুসলিম: ৯৫০; ‍সুনান বাইহাকী: ৩/৩৭৯; বাগাবী: ১৪৫৩; মুসনাদ আহমাদ: ৫/২৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৭১০)

সহীহ ইবনু হিব্বান (3012)