3007 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ طَلَعَتْ جَنَازَةٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ» قُلْنَا: مَا يَسْتَرِيحُ وَيُسْتَرَاحُ مِنْهُ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَمُوتُ وَيَسْتَرِيحُ مِنْ أَوْصَابِ الدُّنْيَا وَبَلَائِهَا وَمُصِيبَاتِهَا، وَالْكَافِرُ يَمُوتُ فَيَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلَادُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ»
رقم طبعة با وزير = (2996)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1710): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
رقم طبعة با وزير = (2996)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1710): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বসে ছিলাম, এমন সময় একটি জানাযা আসলো। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিজে স্বস্থি লাভকারী, অথবা তার থেকে অন্যরা স্বস্থি লাভকারী।” আমরা বললাম, “নিজে স্বস্থি লাভকারী, অথবা তার থেকে অন্যরা স্বস্থি লাভকারী” এর মর্ম কী?” তখন তিনি বলেন, “মুমিন ব্যক্তি মারা যায়, আর সে এর মাধ্যমে দুনিয়ার সমস্ত দুঃখ-কষ্ট ও বালা-মুসিবত থাকে স্বস্থি পেয়ে যায়, আর কাফির ব্যক্তি মারা যায়, আর এর মাধ্যমে আল্লাহর বান্দাগণ, শহর-নগর, বৃক্ষরাজি, ও প্রাণীকুল (তার অনিষ্ট থেকে) স্বস্থি পায়।”[1]
[1] নাসাঈ: ৪/৪৮-৪৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৪১; সহীহুল বুখারী: ৬৫১২; সহীহ মুসলিম: ৯৫০; সুনান বাইহাকী: ৩/৩৭৯; বাগাবী: ১৪৫৩; মুসনাদ আহমাদ: ৫/২৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৭১০)

সহীহ ইবনু হিব্বান (3007)