2997 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي السَّفَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: مَرَّ بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ نُصْلِحُ خُصًّا لَنَا، فَقَالَ: «مَا هَذَا؟ » فَقُلْنَا: خُصٌّ لَنَا وَهَى، فَنَحْنُ نُصْلِحُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَرَى الْأَمْرَ إِلَّا أَعْجَلَ مِنْ ذَلِكَ»
رقم طبعة با وزير = (2986)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আমাদের কুড়েঘর ঠিক করছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি বলেন, “হে আব্দুল্লাহ, এটা কী?” তখন আমরা বললাম, আমাদের কুড়েঘরটি দুর্বল হয়ে পড়েছে, তাই আমরা তা ঠিকঠাক করছি।” তখন তিনি বলেন, “আমি তো (মৃত্যুর) ব্যাপারটিকে এর চেয়েও দ্রুততর মনে করি।”[1]







[1] মুসনাদ আহমাদ: ১/১৬১; তিরমিযী: ২৩৩৫; আবূ দাঊদ: ৫২৩৬; ইবনু মাজাহ: ৪১৬০; বাগাবী: ৪০৩০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৩২)

সহীহ ইবনু হিব্বান (2997)