2993 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ، فَمَا ذَكَرَهُ عَبْدٌ قَطُّ وَهُوَ فِي ضِيقٍ إِلَّا وَسَعَهُ عَلَيْهِ، وَلَا ذَكَرُهُ [ص:261] وَهُوَ فِي سَعَةٍ إِلَّا ضَيِّقَهُ عَلَيْهِ»
رقم طبعة با وزير = (2982)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الإرواء» -أيضا-. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
رقم طبعة با وزير = (2982)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الإرواء» -أيضا-. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ কর। কোন বান্দা যদি সংকীর্ণ অবস্থায় তা স্মরণ করে, তবে এটি তার জন্য সেটাকে প্রশস্ত করবে আর কোন ব্যক্তি স্বচ্ছলতার সময় তা স্মরণ করলে, এটি সেটিকে তার জন্য সংকুচিত করে ফেলবে।”[1] মূল বার্তা: মৃত্যুর স্মরণ মানুষের অন্তরকে নরম করে, অহংকার ও দুনিয়াপ্রীতি কমিয়ে দেয় এবং তাকওয়া বাড়ায়। এটা দুঃখের সময় সান্ত্বনা দেয় আর সুখের সময় সচেতন করে। - হাদিসবিডি
[1] তিরমিযী: ২৩০৭; ইবনু মাজাহ: ৪২৫৮; মুসনাদ আশ শিহাব: ৬৬৯; মুসনাদ আহমাদ: ২/২৯২; নাসাঈ: ৪/৪; বাগাবী: ১৪৪৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৬০৭)

সহীহ ইবনু হিব্বান (2993)