2979 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ عَمَّرَهُ اللَّهُ سِتِّينَ سَنَةً فَقَدْ أَعْذَرَ إِلَيْهِ فِي الْعُمْرِ»
رقم طبعة با وزير = (2968)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1089): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহান আল্লাহ যাকে ষাট বছর আয়ু দান করেন, বয়সের ক্ষেত্রে তার জন্য আর কোন ওজর বাকী রাখেন না।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/৪১৭; সুনান বাইহাকী: ৩/৩৭০; মুসনাদুশ শিহাব: ৪২৪; সহীহুল বুখারী: ৬৪১৯; বাগাবী: ৪০৩২; হাকিম: ২/৪২৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৮৯)

সহীহ ইবনু হিব্বান (2979)