2973 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ مِمَّا يَقُولُ لِلْمَرِيضِ [ص:239] يَقُولُ بِبُزَاقِهِ بِإِصْبَعِهِ: «بِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بَرِيقَةِ بَعْضِنَا يُشْفَى سَقِيمُنَا بِإِذْنِ رَبَّنَا»
رقم طبعة با وزير = (2962)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج الكلم» (146): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর জন্য যেসব দু‘আ করতেন, তন্মধ্যে অন্যতম হলো নিম্নোক্ত দু‘আ, যা তিনি আঙ্গুলে থুথু লাগিয়ে বলতেন, بِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بَرِيقَةِ بَعْضِنَا يُشفى سَقِيمُنَا بِإِذْنِ ربنا (আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি, এবং আমাদের কারো মুখের লালার মাধ্যমে আমাদের প্রভুর অনুমতিক্রমে সুস্থতা লাভ করবে)।”[1]







[1] আবূ দাঊদ: ৩৮৯৫; মুসনাদ আহমাদ: ৬/৯৩; সহীহুল বুখারী: ৫৭৪৫; সহীহ মুসলিম: ২১৯৪; ইবনু মাজাহ: ৩৫২১; হাকিম: ৪/৪১২; বাগাবী: ১৪১৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজুল কালিম: ১৪৬)

সহীহ ইবনু হিব্বান (2973)