2967 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأْلَمَ مِنْ جَسَدِكَ، وَقُلْ، بِسْمِ اللَّهِ ثَلَاثًا، وَقُلْ سَبْعَ مَرَّاتٍ: أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ»
رقم طبعة با وزير = (2956)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2953). تنبيه!! رقم (2953) = (2964) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
উসমান বিন আবুল আস সাকাফী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুযোগ করেন যে, তিনি ইসলাম গ্রহণের সময় থেকে শরীরে ব্যথা অনুভব করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি তোমার হাত তোমার শরীরের সেই স্থানে রাখো, যেখানে তুমি ব্যথা অনুভব করো এবং তিনবার ‘বিসমিল্লাহ’ বলো আর সাতবার বলবে أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجد وأحاذر (আমি আল্লাহ ও তাঁর ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আমি যে কষ্ট অনুভব করছি এবং যা কিছুর আশংকা করছি, তার অনিষ্ট থেকে)।”[1]







[1] সহীহ মুসলিম: ২২০২; মুয়াত্তা ইমাম মালিক; ২/৯৪২; তিরমিযী: ২০৮০; আবূ দাঊদ: ৩৮৯১; তাবারানী: ৯/৮৩৪৩; ইবনু মাজাহ: ৩৪২২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩/৪০৪)

সহীহ ইবনু হিব্বান (2967)