2960 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مَسْعُودٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنِ أَنَسٍ أَنَّ غُلَامًا يَهُودِيًّا كَانَ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «اذْهَبُوا بِنَا إِلَيْهِ نَعُودُهُ» فَأَتَوْهُ وَأَبُوهُ قَاعِدٌ عَلَى رَأْسِهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْفَعُ لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ»، فَجَعَلَ الْغُلَامُ يَنْظُرُ إِلَى أَبِيهِ، فَقَالَ لَهُ أَبُوهُ: انْظُرْ مَا يَقُولُ لَكَ أَبُو الْقَاسِمِ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَمْدُ للَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنْ نَارِ جَهَنَّمَ»
رقم طبعة با وزير = (2949)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 21) «صحيح أبي داود» (2671): خ نحوه، ويأتي برقم (4864). تنبيه!! رقم (4864) = (4884) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন ইয়াহুদী বালক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো, অতঃপর সে অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, “তোমরা আমার সাথে তার কাছে চলো, আমরা তাকে দেখতে যাবো। এসময় তার বাবা তার মাথার কাছে বসে ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি বলো, لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), তবে আমি তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবো।” বালকটি তার বাবার দিকে তাকাতে লাগলো। তার বাবা তাকে বললো, “আবুল কাসিম তোমাকে যা বলে, তা তুমি লক্ষ্য করো।” তখন সে বললো, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল)।” এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই বালককে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮০; সহীহুল বুখারী: ১৩৫৬; আদাবুল মুফরাদ: ৫২৪; আবূ দাঊদ: ৩০৯৫; সুনান বাইহাকী: ৩/৩৮৩; হাকিম: ১/৩৬৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৬৭১)

সহীহ ইবনু হিব্বান (2960)