2954 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَكَرَ الطَّاعُونَ فَقَالَ: «بَقِيَّةُ رِجْزٍ، وَعَذَابٌ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَإِذَا وَقَعَ بِأَرْضٍ، وَأَنْتُمْ بِهَا فَلَا تَهْرَبُوا مِنْهُ، وَإِذَا كَانَ بِأَرْضٍ فَلَا تَهْبِطُوا عَلَيْهِ»
رقم طبعة با وزير = (2943)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারীর আলোচনা প্রসঙ্গে বলেন, “এটা শাস্তির অবশিষ্টাংশ। এটা এমন শাস্তি যা বানী ইসরাঈলের একটি দলের উপর প্রেরণ করা হয়েছিল। কাজেই যখন কোন জমিনে এর প্রাদুর্ভাব ঘটে, আর তোমরা সেখানে অবস্থান করো, তখন তোমরা সেখান থেকে পলায়ন করবে না। আর যখন কোন জায়গায় এটি দেখা দিবে, তখন সেখানে অবতরণ করবে না।”[1]







[1] সহীহ মুসলিম: ২২১৮; তিরমিযী: ১০৬৫; মুসনাদ আহমাদ: ৫/২০০-২০১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৯৪৩)

সহীহ ইবনু হিব্বান (2954)