2952 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، [ص:217] عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ أُسَامَةَ بْنَ زَيْدٍ: هَلْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الطَّاعُونِ؟ فَقَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطَّاعُونُ رِجْزٌ أُرْسِلَ عَلَى بَنِي إِسْرَائِيلَ أَوْ عَلَى مَنْ قَبْلَكُمْ -، فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلَا تَقْدُمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ، وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ»
رقم طبعة با وزير = (2941)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1548): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
رقم طبعة با وزير = (2941)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1548): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহামারী হলো শাস্তি, যা বানী ইসরাঈলের উপর অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন “তোমাদের পূর্ববর্তীদের উপর পাঠানো হয়েছিল। কাজেই যখন তোমরা কোন জায়গায় মহামারীর কথা শুনবে, তখন তোমরা সেখানে আগমন করবে না। আর যখন কোন জায়গায় এর প্রাদুর্ভাব ঘটবে, আর তোমরা সেখানে অবস্থান করে থাকো, তবে তোমরা তা থেকে বাঁচার জন্য সেখান থেকে বের হয়ে যাবে না।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৯৬; সহীহুল বুখারী: ৩৪৭৩; মুসনাদ আহমাদ: ৫/২০২; সহীহ মুসলিম: ২২১৮; সুনান বাইহাকী: ৭/২১৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৫৪৮)

সহীহ ইবনু হিব্বান (2952)