2950 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: [ص:215] حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنِ ابْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَعُدُّونَ الرَّقُوبَ فِيكُمْ؟ » قَالَ: قُلْنَا: الَّذِي لَا يُولَدُ لَهُ، قَالَ: «لَيْسَ ذَلِكَ بِالرَّقُوبِ، وَلَكِنِ الَّذِي لَا يُقَدِّمُ مِنْ وَلَدِهِ شَيْئًا» قَالَ: «فَمَا تَعُدُّونَ الصُّرَعَةَ فِيكُمْ؟ » قُلْنَا: الَّذِي لَا يَصْرَعُهُ الرِّجَالُ قَالَ: «لَيْسَ ذَاكَ، وَلَكِنِ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ»
رقم طبعة با وزير = (2939)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3406): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (2939)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3406): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, “তোমাদের মাঝে তোমরা রাকূব (নিঃসন্তান) কাকে গণ্য করো?” রাবী বলেন, আমরা বললাম, “যার কোন সন্তান হয় না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সে রাকূব নয়, বস্তুত রাকূব হলো সেই ব্যক্তি, যার কোন সন্তান আগে (শৈশবে মারা গিয়ে জান্নাতে) গমন করে না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তোমরা তোমাদের মাঝে কাকে পাহলোয়ান গণ্য করো?” আমরা বললাম, “যাকে লোকজন পরাভূত করতে পারে না।” তিনি বলেন, “সে পাহলোয়ান নয়। বরং সেই হলো পাহলোয়ান, যে ক্রোধের সময় নিজেকে সংবরণ করে।”[1]
[1] সহীহ মুসলিম: ২৬০৮; সুনান বাইহাকী: ৪/৬৮; মুসনাদ আহমাদ: ১/৩৮২; আবূ দাঊদ: ৪৭৭৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৪০৬)

সহীহ ইবনু হিব্বান (2950)