2944 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَصْبَهَانِيِّ، عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ النِّسَاءُ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ يَا رَسُولَ اللَّهِ، فَاجْعَلْ لَنَا يَوْمًا، فَوَعَدَهُنَّ يَوْمًا، فَجِئْنَ، فَوَعَظَهُنَّ، فَقَالَ لَهُنَّ فِيمَا قَالَ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلَاثَةً مِنْ وَلَدِهَا إِلَّا كَانُوا لَهَا حِجَابًا مِنَ النَّارِ» قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ، وَاثْنَيْنِ؟ وَقَدْ مَاتَ لَهَا اثْنَانِ، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاثْنَانِ»
رقم طبعة با وزير = (2933)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2302): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
رقم طبعة با وزير = (2933)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2302): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নারীরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার (কাছে এসে দ্বীন শিক্ষা করার) ব্যাপারে পুরুষরা তো আমাদের পরাভূত করেছে! কাজেই আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি দিনের প্রতিশ্রতি দেন। অতঃপর তারা সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে, তিনি তাদের উপদেশ দেন। তিনি তাদেরকে যা বলেছিলেন, তন্মধ্যে এটাও ছিল, তিনি বলেছেন, “তোমাদের কোন মহিলার যদি তিনজন সন্তান মারা যায়, তবে তারা তার জন্য জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে।” তখন তাদের একজন বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুইজন মারা যায়?” জবাবে তিনি বলেন, “দুইজন মারা গেলেও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৪; সহীহুল বুখারী: ১০২; সহীহ মুসলিম: ২৬৩৪; মুসনাদ আহমাদ: ৩/৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫৪৬; সুনান বাইহাকী: ৪/৬৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩০২)

সহীহ ইবনু হিব্বান (2944)