2941 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ: حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نِسْوَةَ مِنَ الْأَنْصَارِ قُلْنَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَا نَسْتَطِيعُ أَنْ نَأْتِيكَ مَعَ الرِّجَالِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَوْعِدُكُنَّ بَيْتُ فُلَانَةَ» فَجَاءَ فَتَحَدَّثَ مَعَهُنَّ، ثُمَّ قَالَ: «لَا يَمُوتُ لِإِحْدَاكُنَّ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ فَتَحْتَسِبُهُ إِلَّا دَخَلَتِ الْجَنَّةَ» فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ: وَاثْنَتَيْنِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَاثْنَتَيْنِ»
رقم طبعة با وزير = (2930)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2302 و 2680)، «التعليق الرغيب» (3 90): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (2930)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2302 و 2680)، «التعليق الرغيب» (3 90): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী কিছু নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো পুরুষদের সাথে আপনার কাছে আসতে পারি না!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের জন্য নির্ধারিত জায়গা হলো ওমুক মহিলার বাড়ি।” তারপর তিনি এসে তাদের কাছে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, “যদি তোমাদের কারো তিনজন সন্তান মারা যায়, অতঃপর সে ধৈর্য ধারণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।” তখন তাদের একজন বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুইজন মারা যায়?” জবাবে তিনি বলেন, “দুইজন মারা গেলেও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৭৮; সহীহ মুসলিম: ২৬৩২; সুনান বাইহাকী: ৪/৬৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩০২)

সহীহ ইবনু হিব্বান (2941)