289 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ الْعَسْكَرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ، فَقَالَ: «مَا عِنْدِي مَا أُعْطِيكَ، لَكِنِ ائْتِ فُلَانًا»، قَالَ: فَأَتَى الرَّجُلَ، فَأَعْطَاهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ أَوْ عَامِلِهِ». [2: 1]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1660). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وسليمان هو الأعمش.
২৮৯. আবু মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে কিছু সাহায্য চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাকে দেওয়ার মত তো আমার কাছে কিছুই নেই। তবে তুমি ওমুক ব্যক্তির কাছে যাও।” রাবী বলেন, অতঃপর সে ব্যক্তি তার কাছে যান এবং তিনি তাকে দান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে ব্যক্তি কোন ভাল কাজের সন্ধান দেয়, সে ব্যক্তি তদনুযায়ী আমলকারী বা কর্মসম্পাদনকারীর সমপরিমাণ সাওয়াব পাবে।”[1]
[1] সহীহ মুসলিম: ১৮৯৩; মুসনাদ আহমাদ: ৫/২৭৩; আত তায়লিসী: ৬১১; তিরমিযী: ২৬৭১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৫৪; আবু দাউদ: ৫১২৯; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৪২; তাবারানী: ১৭/৬২২, বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৬০৮। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬০।)

সহীহ ইবনু হিব্বান (289)