285 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ سَلْمٍ الْأَصْبَهَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِصَامِ بْنِ يَزِيدَ بْنِ مُرَّةَ بْنِ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَاصِمٍ الْعَدَوِيِّ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ تِسْعَةٌ وَبَيْنَنَا وِسَادَةٌ مِنْ أَدَمٍ، فَقَالَ: «إِنَّهُ سَيَكُونُ بَعْدِي أُمَرَاءُ، فَمَنْ دَخَلَ عَلَيْهِمْ، وَصَدَّقَهُمْ بِكَذِبِهِمْ، وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَلَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ، وَلَا يَرِدُ عَلَيَّ الْحَوْضَ، وَمَنْ لَمْ يَدْخُلْ عَلَيْهِمْ، وَلَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ، وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَهُوَ مِنِّي وَأَنَا مِنْهُ، وَسَيَرِدُ عَلَيَّ الْحَوْضَ». [2: 61]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (279). تحقيق الشيخ شعيب الأرناؤوط: وهو مكرر الحديث (282).
২৮৫. কা‘ব বিন ‘উজরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা এসময় নয়জন ছিলাম, আমাদের মাঝে চামড়ার একটি বালিশ ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আমার পরে অচিরেই কিছু শাসকের আবির্ভাব হবে। যে ব্যক্তি তাদের কাছে গমন করবে, তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের ‍যুলমের কাজে সহযোগিতা করবে, সে আমার অন্তর্ভূক্ত নয়, আমিও তার অন্তর্ভূক্ত নই এবং সে আমার কাছে হাওযে কাওসারে আসবে না। আর যে ব্যক্তি তাদের কাছে গমন করবেনা, তাদের মিথ্যাকে সত্যায়ন করবে না এবং তাদের ‍যুলমের কাজে সহযোগিতা করবে না, সে আমার অন্তর্ভূক্ত, আমিও তার অন্তর্ভূক্ত এবং সে অচিরেই আমার কাছে হাওযে কাওসারে অবতরণ করবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/২৬৩; তিরমিযী: ২২৫৯; নাসাঈ: ৭/১৬০; তাহাবী, মুশকিলুল আসার: ২/১৩৬; তাবারানী: ১৯/২৯৪; সুনান বাইহাকী: ৮/১৬৫। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ৭৫৬।)

সহীহ ইবনু হিব্বান (285)