2828 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يُخْبِرُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا».
رقم طبعة با وزير = (2817) [ص:69] قَالَ أَبُو حَاتِمٍ: «الْأَمْرُ بِالصَّلَاةِ عِنْدَ كُسُوفِ الشَّمْسِ وَالْقَمَرِ، أُرِيدَ بِهِ أَحَدُهُمَا، لِأَنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِوَقْتٍ وَاحِدٍ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «جزء الكسوف»: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই চন্দ্র ও সূর্য কারো বেঁচে থাকা কিংবা মৃত্যুবরণ করার কারণে গ্রহণ লাগে না। বস্তুত এ'দুটি আল্লাহর নিদর্শনসমূহ হতে দুটি নিদর্শন। কাজেই যখন তোমরা এমনটা দেখতে পাবে, তখন তোমরা সালাত আদায় করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “চন্দ্র ও সূর্য গ্রহণের সময় সালাত আদায় করার নির্দেশ দ্বারা উদ্দেশ্য হলো একটির গ্রহণ; উভয়টির গ্রহণ নয়। কেননা একই সময়ে উভয়টি গ্রহণ লাগে না।”







[1] মুসনাদ আহমাদ: ২/১০৯; সহীহুল বুখারী: ১০৪২; সহীহ মুসলিম: ৯১৪; নাসাঈ: ৩/১২৫-১২৬; তাবারানী: ১২/১৩০৯৫; দারাকুতনী: ২/৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (জুযউল কুসূফ)

সহীহ ইবনু হিব্বান (2828)