2806 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، بِالْفُسْطَاطِ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدِ بْنِ الْهَيْثَمِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، قَالَ: قُلْتُ لِأَبِي هُرَيْرَةَ، إِنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، «إِذْ كَانَ بِالْعِرَاقِ، يَقْرَأُ فِي صَلَاةِ الْجُمُعَةِ سُورَةَ الْجُمُعَةِ، {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} [المنافقون: 1]»، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: كَذَلِكَ كَانَ [ص:47] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَرَأَ
رقم طبعة با وزير = (2795)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
উবাইদুল্লাহ বিন আবী রাফে‘ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “আলী বিন আবী তালিব ইরাকে অবস্থান করার সময়ে জুমু‘আর সালাতে সূরা জুমু‘আহ ও সূরা মুনাফিকূন পাঠ করতেন।” তখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরুপ করতেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/৪২৯; সহীহ মুসলিম: ৮৭৭; আবূ দাঊদ: ১১২৪; তিরমিযী: ৫১৯; ইবনু মাজাহ: ১১১৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৪৩; বাগাবী: ১০৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯৮)

সহীহ ইবনু হিব্বান (2806)