2804 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اتَّقُوا النَّارَ» ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ قَالَ: ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ»، ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ حَتَّى رَأَيْنَا أَنَّهُ يَرَاهَا، ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدُوا، فَبِكَلِمَةٍ طَيْبَةٍ»
رقم طبعة با وزير = (2793)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (115)، «التعليق على ابن خزيمة» (2428)، ومضى (665). تنبيه!! رقم (665) = (666) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين

আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষন দেওয়ার জন্য দাঁড়ান অতঃপর বলেন, “তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা কর।” তারপর তিনি মুখ ফিরিয়ে নেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। তারপর তিনি আবার বলেন, “তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা কর।” তারপর তিনি মুখ ফিরিয়ে নেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, এমনকি আমাদের মনে হলো যেন তিনি জাহান্নাম দেখতে পাচ্ছেন। তারপর তিনি আবারো বলেন, “এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো।” যদি তোমরা সেটাও না পাও, তবে ভালো কথার মাধ্যমে (জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো)।”[1]
[1] তাবারানী, আল কাবীর: ১৭/১৯১; মুসন্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১০; সহীহ মুসলিম: ১০১৬; সহীহ আল বুখারী: ৬৫৪০; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৭/১২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা ইবনে খুযাইমাহ: ২৪২৮-২৪২৯।)

সহীহ ইবনু হিব্বান (2804)