280 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ السِّجِسْتَانِيُّ أَبُو بَكْرٍ بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، قَالَ: مَرَّ بِهِ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَهُ شَرَفٌ، وَهُوَ جَالِسٌ بِسُوقِ الْمَدِينَةِ، فَقَالَ عَلْقَمَةُ: يَا فُلَانُ، إِنَّ لَكَ حُرْمَةً، وَإِنَّ لَكَ حَقًّا، وَإِنِّي قَدْ رَأَيْتُكَ تَدْخُلُ عَلَى هَؤُلَاءِ الْأُمَرَاءِ فَتَكَلَّمُ عِنْدَهُمْ، وَإِنِّي سَمِعْتُ بِلَالَ بْنَ الْحَارِثِ الْمُزَنِيَّ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَدَكُمْ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، مَا يَظُنُّ أَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ، فَيَكْتُبُ اللَّهُ لَهُ بِهَا رِضْوَانَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ، وَإِنَّ أَحَدَكُمْ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، مَا يَظُنُّ أَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ، فَيَكْتُبُ [ص:515] اللَّهُ لَهُ بِهَا سَخَطَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ» [ص:516] قَالَ عَلْقَمَةُ: انْظُرْ وَيْحَكَ مَاذَا تَقُولُ، وَمَاذَا تَكَلَّمُ بِهِ، فَرُبَّ كَلَامٌ قَدْ مَنَعَنِي مَا سَمِعْتُهُ مِنْ بِلَالِ بْنِ الْحَارِثِ. [2: 1]تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (888). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن. محمد بن عمرو: هو ابن علقمة بن وقاص الليثي حسن الحديث، ووالده عمرو ذكره المصنف في «ثقاته» 5/ 209، وروى عن غير واحد من الصحابة، وروى عنه جمع. وباقي رجال الإسناد ثقات.
২৮০. আলকামাহ বিন ওয়াক্কাস রহিমাহুল্লাহ বলেন, মদীনার একজন সম্ভ্রান্ত ব্যক্তি তার পাশ দিয়ে অতিক্রম করে এসময় তিনি মদীনার বাজারে বসে ছিলেন, তখন আলকামাহ রহিমাহুল্লাহ বলেন: “হে ওমুক, আপনার কিছু দায়িত্ব আছে এবং কিছু অধিকার আছে। আমি দেখছি যে, আপনি শাসকদের কাছে যাতায়াত করেন এবং তাদের সাথে কথাবার্তা বলেন। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবী বিলাল বিন হারিস আল মুযানী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে শুনেছি, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের কেউ আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে, সে ভাবতেও পারে না যে, তার কথাটি কোন পর্যন্ত পৌঁছবে। সে কথার কারণে তাঁর সাথে সাক্ষাৎ দিবস পর্যন্ত তার জন্য সন্তুষ্টি লিখে দেন। আবার তোমাদের কেউ আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে, সে ভাবতেও পারে না যে, তার কথাটি কোন পর্যন্ত পৌঁছবে। সে কথার কারণে কিয়ামত দিবস পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন।”[1]



আলকামাহ রহিমাহুল্লাহ বলেন: “আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনি খেয়াল রাখবেন যে, আপনি কি কথা বলছেন আর কি সম্পর্কে কথা বলছেন। বিলাল বিন হারিস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে এই হাদীস শোনার পর অনেক কথা বলা থেকে বিরত থেকেছি।”



[1] হুমাইদী: ৯১১; মুসনাদ আহমাদ: ৩/৪৭৯; তিরমিযী: ২৩১৯; ইবনু মাজাহ: ৩৯৬৯; বাইহাকী: ৮/১৬৫; নাসাঈ: ২/১০৩; তাবারানী: ১১২৯; বাগাবী: ৪১২৪; তাবারানী আস সাগীর: ১/২৩৫; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৮৫; সহীহ আল বুখারী: ৬৪৭৭; সহীহ মুসলিম: ২৯৮৮; সুনান বাইহাকী: ৮/১৬৪। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৮৮৮।)

সহীহ ইবনু হিব্বান (280)