2750 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ الصَّيْرَفِيُّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ مَكَّةَ فَأَقَامَ بِهَا سَبْعَ عَشْرَةَ لَيْلَةً يَقْصُرُ الصَّلَاةَ» قَالَ ابْنُ عَبَّاسٍ: «مَنْ أَقَامَ سَبْعَ عَشْرَةَ قَصَرَ الصَّلَاةَ، وَمَنْ أَقَامَ أَكْثَرَ أَتَمَّ»
رقم طبعة با وزير = (2739)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1104): ق بلفظ: تسع عشرة، وهو الأرجح. تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح
رقم طبعة با وزير = (2739)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1104): ق بلفظ: تسع عشرة، وهو الأرجح. تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেন। সেখানে ১৭ রাত অবস্থান করেন এবং সালাত কসর করেন।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “যে ব্যক্তি ১৭ দিন অবস্থান করবে, সে কসর করবে আর যে ব্যক্তি এর চেয়ে বেশি দিন অবস্থান করবে, সে সালাত পূর্ণ আদায় করবে।”[1]
[1] আবূ দাঊদ: ১২৩০; দারাকুতনী: ১/৩৮৭-৩৮৮; সহীহুল বুখারী: ১০৮০; তিরমিযী: ৫৪৯; ইবনু মাজাহ: ১০৭৫; বাগাবী: ১০২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১০৪) বুখারী ও মুসলিমে ১৯ দিনের কথা বর্ণিত হয়েছে। এটিই অগ্রগণ্য। (আত তা‘লীকাতুল হিসান)

সহীহ ইবনু হিব্বান (2750)