2745 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِيِّ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلَاةِ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ، أَوْ ثَلَاثَةِ فَرَاسِخَ - [ص:454] شُعْبَةُ الشَّاكُّ - صَلَّى رَكْعَتَيْنِ»
رقم طبعة با وزير = (2734)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1084): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (মদীনা থেকে) তিন মাইল –অথবা ৯ মাইল, ইমাম শু‘বা এরকম সন্দেহের ভিত্তিতে বর্ণনা করেছেন- বের হয়ে যেতেন, তখন তিনি দুই রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]







[1] সহীহ মুসলিম: ৬৯১; আবূ দাঊদ: ১২০১; মুসনাদ আহমাদ: ৩/১২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৪)

সহীহ ইবনু হিব্বান (2745)