2741 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ: قُلْتُ لِعُمَرَ: إِقْصَارُ النَّاسِ الصَّلَاةَ وَإِنَّمَا قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: {إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا} [النساء: 101]، فَقَدْ ذَهَبَ ذَاكَ، فَقَالَ: عَجِبْتُ مِنْهُ حَتَّى سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ، فَاقْبَلُوا صَدَقَتَهُ»
رقم طبعة با وزير = (2730)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
ইয়ালা বিন উমাইয়্যাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুকে লোকদের কসরের সালাত আদায় করা সম্পর্কে বলি। আল্লাহ তা‘আলা বলেছেন, ليس عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خفتم (তোমাদের উপর কোন দোষ নেই কসর করাতে, যদি তোমরা ভয় পাও যে কাফেররা তোমাদেরকে ফিতনায় ফেলে দিবে। –সূরা নিসা: ১০১), অথচ এই ভীতির অবসান ঘটেছে !” জবাবে ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমিও সেটাতে অবাক হয়েছিলাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে তিনি বলেন, “এটি দান। মহান আল্লাহ এটি তোমাদেরকে দান করেছেন। অতএব তোমরা আল্লাহর সাদাকাহকে গ্রহণ করো।”[1]







[1] সহীহ মুসলিম: ৬৮৬; নাসাঈ: ৩/১১৬-১১৭; মুসনাদ আহমাদ: ১/১২৫; ইবনু মাজাহ: ১০৬৫; সহীহ িইবনু খুযাইমাহ: ৯৪৫; তাবারী: ১০৩১১; সুনান বাইহাকী: ৩/১৩৪; তিরমিযী: ৩০৩৪; আবূ দাঊদ: ১১৯৯; দারেমী: ১/৩৫৪; বাগাবী: ১০২৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪১৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৮৩)

সহীহ ইবনু হিব্বান (2741)