2727 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، [ص:439] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُسَافِرِ الْمَرْأَةُ بَرِيدًا إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ»
رقم طبعة با وزير = (2716) قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ هَذَا الْخَبَرَ سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَسَمِعَهُ مِنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِتحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ - «الضعيفة» (5727)، «ضعيف أبي داود» (304). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, `কোনো মহিলা যেন মাহরাম ছাড়া একটি বারীদ (প্রায় ১২ মাইল বা প্রায় ২০ কিমি) দূরত্বেও ভ্রমণ না করে।` [1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি সুহাইল বিন আবী সালিহ তার বাবার সূত্রে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেছেন এবং তিনি সা‘ঈদ আল মাকবুরীর মাধ্যমেও আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেছেন। কাজেই হাদীসটির দুটো সানাদই মাহফূয বা সহীহ।”







[1] সুনান বাইহাকী: ৩/১৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে শায বা দুর্বল বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৩০৪)

সহীহ ইবনু হিব্বান (2727)