272 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، وَمَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صِدِّيقًا، وَلَا يَزَالُ يَكْذِبُ وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا». [2: 1]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» (6323): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
২৭২. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন কোন ব্যক্তি সদাসর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে প্রয়াসী থাকে, এভাবে এক পর্যায়ে আল্লাহর নিকট তাকে সিদ্দীক বা পরম সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর যখন কোন ব্যক্তি সদাসর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে প্রয়াসী থাকে, এভাবে এক পর্যায়ে আল্লাহর নিকট তাকে কাযযাব বা চরম মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৩৯৩; তাবারানী আস সাগীর: ১/২৪৩; আত তায়ালিসী: ২৪৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৯০; সহীহ মুসলিম: ২৬০৭; আবু দাউদ: ৪৯৮৯; তিরমিযী: ১৯৭২; ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ: ৩৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫৭৪। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৬৩২৩।)

সহীহ ইবনু হিব্বান (272)