2681 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا حَكِيمُ بْنُ سَيْفٍ الرَّقِّيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ خَمْسَ صَلَوَاتٍ، فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ ذَلِكَ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»
رقم طبعة با وزير = (2671)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2648). تنبيه!! رقم (2648) = (2658) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার পাঁচ রাকা‘আত সালাত আদায় করেন। অতঃপর যখন সালাম ফেরান, তখন তাঁকে বিষয়টি বলা হয়। তখন তিনি কিবলামুখী হন অতঃপর বসা অবস্থাতে দুটি সাজদা দেন।”[1]







[1] সহীহুল বুখারী: ৪০৪; সহীহ ‍মুসলিম: ৫৭২; আবূ দাঊদ: ১০১৯; তিরমিযী: ৩৯২; নাসাঈ: ৩/৩১; ইবনু মাজাহ: ১২০৫; সুনান বাইহাকী: ২/৩৪১; বাগাবী: ৭৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৪)

সহীহ ইবনু হিব্বান (2681)