2653 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ، عَنْ ذَكْوَانَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ، ثُمَّ دَخَلَ بَيْتِي فَصَلَّى رَكْعَتَيْنِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، صَلَّيْتَ صَلَاةً لَمْ تَكُنْ تُصَلِّيهَا، فَقَالَ: «قَدِمَ عَلَيَّ مَالٌ، فَشَغَلَنِي عَنْ رَكْعَتَيْنِ [ص:378] كُنْتُ أَرْكَعُهُمَا قَبْلَ الْعَصْرِ، فَصَلَّيْتُهُمَا الْآنَ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَفَنَقْضِيهِمَا إِذَا فَاتَتْنَا؟ قَالَ: «لَا».
رقم طبعة با وزير = (2644)تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (946). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
رقم طبعة با وزير = (2644)تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (946). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করে আমার বাড়িতে প্রবেশ করেন তারপর তিনি দুই রাকা‘আত সালাত আদায় করেন। তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি এমন এক সালাত আদায় করেছেন, যা আপনি আগে কখনো পড়েননি!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার কাছে (সাদাকার) মাল এসেছিল, অতঃপর সেটি আমাকে দুই রাকা‘আত সালাত আদায় করা থেকে বিরত রাখে, যা আমি আসরের আগে পড়তাম। সেটিই আমি এখন পড়লাম।” তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের যখন এই দুই রাক‘আত সালাত ছুটে যাবে, তখন আমরাও কি তা কাযা করবো?” জবাবে তিনি বলেন, “না।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ২/৩২৬; মুসনাদ আহমাদ: ৬/৩১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৯৪৬)
[1] মুসনাদ আবী ইয়ালা: ২/৩২৬; মুসনাদ আহমাদ: ৬/৩১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৯৪৬)
সহীহ ইবনু হিব্বান (2653)