2624 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ [ص:354] يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا أَرَدْتَ أَنْ تَنْصَرِفَ فَارْكَعْ وَاحِدَةً تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْتَ»
رقم طبعة با وزير = (2615)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح؛ وهو مكرر (2613). تنبيه!! رقم (2613) = (2622) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রাতের সালাত দুই রাকা‘আত দুই রাকা‘আত করে, অতঃপর যখন সালাত শেষ করার ইচ্ছা করবে, তখন এক রাকা‘আত বিতর সালাত আদায় করবে। তবে এটি রাতে আদায় করা তোমার সব সালাতকে বিতরে পরিণত করবে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৩; সহীহ মুসলিম: ৭৪৯; ইবনু মাজাহ: ১৩২০; সুনান বাইহাকী: ৩/২২; বাগাবী: ৯৫৫; নাসাঈ: ৩/২২৭; তাবারানী: ১৩১৮৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১১৯৭)

সহীহ ইবনু হিব্বান (2624)