2622 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: نَادَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: كَيْفَ تَأْمُرُنَا أَنْ نُصَلِّيَ مِنَ اللَّيْلِ؟ فَقَالَ: «يُصَلِّي أَحَدُكُمْ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً أَوْتَرَتْ لَهُ مَا قَدْ صَلَّى مِنَ اللَّيْلِ»
رقم طبعة با وزير = (2613)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (519)، «صحيح أبي داود» (1197): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডেকে জিজ্ঞেস করেন, “আপনি আমাদেরকে রাত্রে কিভাবে সালাত আদায় করার নির্দেশ দিবেন?” জবাবে তিনি বলেন, “তোমরা দুই রাকা‘আত দুই রাকা‘আত করে সালাত আদায় করবে, অতঃপর যখন ভোর হয়ে যাওয়ার আশংকা করবে, তখন এক রাকা‘আত বিতর সালাত আদায় করবে। তবে এটি রাতে আদায় করা সব সালাতকে বিতরে (বিজোড়ে) পরিণত করবে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৩; সহীহ মুসলিম: ৭৪৯; ইবনু মাজাহ: ১৩২০; সুনান বাইহাকী: ৩/২২; বাগাবী: ৯৫৫; নাসাঈ: ৩/২২৭; তাবারানী: ১৩১৮৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১১৯৭)

সহীহ ইবনু হিব্বান (2622)