2612 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا [ص:346] ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلَاةِ الْعِشَاءِ، وَهِيَ الَّتِي يَدْعُو النَّاسُ الْعَتَمَةَ إِلَى الْفَجْرِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُسَلِّمُ فِي كُلِّ رَكْعَتَيْنِ، وَيُوتِرُ بِوَاحِدَةٍ، فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنْ صَلَاةِ الْفَجْرِ، وَتَبَيَّنَ لَهُ الْفَجْرُ، وَجَاءَهُ الْمُؤَذِّنُ، قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، وَاضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ بِالْإِقَامَةِ»
رقم طبعة با وزير = (2603)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1207): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত, যাকে লোকজন আতামাহ হিসেবে অভিহিত করে থাকে, এরপর হতে ফজর উদ্ভাসিত হওয়া পর্যন্ত এগার রাকা‘আত সালাত আদায় করতেন; তিনি প্রত্যেক দুই রাকা‘আত পর পর সালাম ফেরাতেন আর শেষে এক রাকা‘আত বিতর পড়তেন। অতঃপর যখন ফজরের সালাতের আযান শেষ হয়ে যেতো, প্রভাত উদ্ভাসিত হতো এবং মুয়ায্যিন তাঁর কাছে আসতো, তখন তিনি দাঁড়িয়ে হালকা দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর ইকামতের জন্য মুয়ায্যিন তাঁর কাছে না আসা পর্যন্ত তিনি ডান পার্শ্বের উপর কাত হয়ে শুয়ে থাকতেন।”[1]







[1] আবূ দাঊদ: ১৩৩৬; ইবনু মাজাহ: ১৩৫৮; মুসনাদ আহমাদ: ৬/৮৩; সুনান বাইহাকী: ৩/৭; নাসাঈ: ২/৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৬)

সহীহ ইবনু হিব্বান (2612)