2609 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ الْأَحْنَفِ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَافْتَتَحَ سُورَةَ الْبَقَرَةِ فَقُلْتُ: يَقْرَأُ مِائَةَ آيَةٍ ثُمَّ يَرْكَعُ، فَمَضَى، فَقُلْتُ: يَخْتِمُهَا فِي الرَّكْعَتَيْنِ، فَمَضَى، فَقُلْتُ: يَخْتِمُهَا ثُمَّ يَرْكَعُ، فَمَضَى حَتَّى قَرَأَ سُورَةَ النِّسَاءِ، ثُمَّ آلِ عِمْرَانَ، ثُمَّ رَكَعَ نَحْوًا مِنْ قِيَامِهِ، يَقُولُ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ يَقُولُ فِي سُجُودِهِ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى، لَا يَمُرُّ بِآيَةِ تَخْوِيفٍ أَوْ تَعْظِيمٍ إِلَّا ذَكَرَهُ»
رقم طبعة با وزير = (2600)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2595). تنبيه!! رقم (2595) = (2604) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একরাতে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করি। তিনি সূরা বাকারাহ পাঠ শুরু করেন। আমি ভাবলাম, হয়তো তিনি একশ আয়াত পাঠ করে রুকূ‘ করবেন। কিন্তু তিনি পাঠ অব্যাহত রাখেন। অতঃপর আমি ভাবলাম, হয়তো তিনি এই সূরা দুই রাকা‘আতে পড়ে শেষ করবেন। কিন্তু তিনি পাঠ অব্যাহত রাখেন। আমি ভাবলাম, হয়তো তিনি পুরো সূরা শেষ করে রুকূ‘ করবেন কিন্তু তিনি পাঠ অব্যাহত রাখেন এমনকি তিনি সূরা নিসা তারপর সূরা আল ইমরান পাঠ করেন তারপর তিনি অনুরুপ সময় ধরে রুকূ‘ করেন। রুকূ‘তে তিনি বলেন, سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ (আমি আমার সুমহান প্রভুর পবিত্রতা ঘোষনা করছি), তারপর তিনি মাথা উত্তোলন করে বলেন, سَمِعَ الله لم حَمِدَهُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে। হে আল্লাহ, আমাদের প্রভু, আপনার জন্যই সমস্ত প্রশংসা) অতঃপর দীর্ঘক্ষণ কিয়াম করেন। তারপর তিনি দীর্ঘক্ষণ সাজদা করেন। তারপর তিনি সাজদায় বলেন, سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى (আমি আমার সুমহান প্রভুর পবিত্রতা ঘোষনা করছি)। তিনি যখনই কোন ভীতিপ্রদর্শনমূলক বা মহান কোন আয়াত অতিক্রম করতেন, তখনই তিনি তা স্মরণ করতেন।”[1]
[1] আত তায়ালিসী: ৪১৫; মুসনাদ আহমাদ: ৫/৩৮২; দারেমী: ১/২৯৯; আবূ দাঊদ: ৮৭১; তিরমিযী: ২৬২; নাসাঈ: ২/১৭৬-১৭৭; সুনান বাইহাকী: ২/৩১০; মুসনাদ আহমাদ: ৫/৩৮৪; ইবনু মাজাহ: ১৩৫১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৪২)

সহীহ ইবনু হিব্বান (2609)