2606 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ بِعَسْقَلَانَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْحَرَّانِيُّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلْيَبْدَأْ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ»
رقم طبعة با وزير = (2597)تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ، والمحفوظ موقوف - «ضعيف أبي داود» (240). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ রাতে কিয়াম করবে, তখন সে যেন প্রথমে হালকা দুই রাকা‘আত সালাত আদায় করে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/২৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৩; সহীহ মুসলিম: ৭৬৮; আবূ দাঊদ: ১৩২৩; শামায়েলে তিরমিযী: ২৬৫; আবূ আওয়ানা: ২/৩০৪; সুনান বাইহাকী: ৩/৬; বাগাবী: ৯০৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মারফূ হিসেবে শায বা দুর্বল, মাওকূফ হিসেবে সহীহ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ২৪০)

সহীহ ইবনু হিব্বান (2606)