2602 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ أَزْهَرَ بْنِ سَعِيدٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قُلْتُ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَفْتِحُ بِهِ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ؟ قَالَتْ: لَقَدْ سَأَلْتَنِي عَنْ شَيْءٍ مَا سَأَلَنِي عَنْهُ أَحَدٌ قَبْلَكَ، «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَفْتِحُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يُصَلِّي: يَبْدَأُ فَيُكَبِّرُ عَشْرًا، ثُمَّ يُسَبِّحُ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُهَلِّلُ عَشْرًا، وَيَسْتَغْفِرُ عَشْرًا، وَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي عَشْرًا، وَيَعُوذُ بِاللَّهِ مِنْ ضِيقِ يَوْمِ الْقِيَامَةِ عَشْرًا»
رقم طبعة با وزير = (2593)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (742). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
رقم طبعة با وزير = (2593)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (742). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
আসিম বিন হুমাইদ থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, তিনি বলেন, “আমি বললাম, “যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে কিয়াম করতেন, তখন কী দিয়ে সালাত শুরু করতেন?” জবাবে তিনি বলেন, “তুমি আমাকে এমন একটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছো, যে বিষয়ে এর আগে আর কেউ জিজ্ঞেস করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে কিয়াম করতেন, তখন তিনি সালাত শুরু করতেন অতঃপর দশবার তাকবীর দিতেন, তারপর দশবার তাসবীহ পাঠ করতেন, দশবার আলহামদু লিল্লাহ বলতেন, দশবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, দশবার ইস্তিগফার করতেন এবং দশবার বলতেন اللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي وَارْزُقْنِي (হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে রিযিক দান করুন) এবং আল্লাহর কাছে দশবার কিয়ামত দিনের সংকীর্ণতা থেকে আশ্রয় চাইতেন।”[1]
[1] আবূ দাঊদ: ৭৬৬; নাসাঈ: ৩/২০৮-২০৯; ইবনু মাজাহ: ১৩৫৬; মুসনাদ আহমাদ: ৬/১৪৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৭০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৪২)

সহীহ ইবনু হিব্বান (2602)