2562 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ، قَالَ: أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ يَزِيدَ الْجَرْمِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ نَامَ حَتَّى أَصْبَحَ، فَقَالَ: «بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ أَوْ فِي أُذُنَيْهِ» قَالَ سُفْيَانُ: «هَذَا عِنْدَنَا يُشْبِهُ أَنْ يَكُونَ نَامَ عَنِ الْفَرِيضَةِ»
رقم طبعة با وزير = (2553)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 223): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
رقم طبعة با وزير = (2553)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 223): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে।” তিনি জবাবে বলেন, “শয়তান তার কানে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) দুই কানে পেশাব করে দিয়েছে।”[1] সুফিয়ান রহিমাহুল্লাহ বলেন, “আমাদের মতে এটি ঐ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যিনি ফরয সালাত না পড়ে ঘুমিয়ে থাকে।”
[1] মুসনাদ আহমাদ: ১/৩৭৫; সহীহ আল বুখারী: ১১৪৪; সহীহ মুসলিম: ৭৭৪; নাসাঈ: ৩/২০৪; ইবনু মাজাহ: ১৩৩০; সুনান বাইহাকী: ৩/১৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৩)

সহীহ ইবনু হিব্বান (2562)