2559 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي إِذَا رَأَيْتُكَ طَابَتْ نَفْسِي، وَقَرَّتْ عَيْنِي، أَنْبِئْنِي عَنْ كُلِّ شَيْءٍ، قَالَ: «كُلُّ شَيْءٍ خُلِقَ مِنَ الْمَاءِ»، فَقُلْتُ: أَخْبِرْنِي بِشَيْءٍ إِذَا عَمِلْتُ بِهِ دَخَلْتُ الْجَنَّةَ، قَالَ: «أَطْعِمِ الطَّعَامَ، وَأَفْشِ السَّلَامَ، وَصِلِ الْأَرْحَامَ، وَقُمْ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلِ الْجَنَّةَ بِسَلَامٍ»
رقم طبعة با وزير = (2550) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُ أَبِي هُرَيْرَةَ: أَنْبِئْنِي عَنْ كُلِّ شَيْءٍ، [ص:300] أَرَادَ بِهِ عَنْ كُلِّ شَيْءٍ خُلِقَ مِنَ الْمَاءِ، وَالدَّلِيلُ عَلَى صِحَّةِ هَذَا جَوَابُ الْمُصْطَفَى إِيَّاهُ، حَيْثُ قَالَ: «كُلُّ شَيْءٍ خُلِقَ مِنَ الْمَاءِ»، فَهَذَا جَوَابٌ خَرَجَ عَلَى سُؤَالٍ بِعَيْنِهِ، لَا أَنَّ كُلَّ شَيْءٍ خُلِقَ مِنَ الْمَاءِ وَإِنْ لَمْ يَكُنْ مَخْلُوقًاتحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الموارد» (642). تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين غير أبي ميمونة

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই যখন আমি আপনাকে দেখি আমার মন খুশি হয়ে যায়, আমার চক্ষু শীতল হয়ে যায়। আপনি আমাকে প্রতিটি জিনিস সম্পর্কে অবহিত করুন।” জবাবে তিনি বলেন, “প্রতিটি জিনিস পানি থেকে সৃষ্টি করা হয়েছে।” অতঃপর আমি বললাম, “আমাকে এমন কিছু সম্পর্কে বলুন, যা আমি আমল করলে, জান্নাতে প্রবেশ করতে পারবো।” তিনি জবাবে বলেন, “তুমি মানুষকে খাদ্য খাওয়াবে, ব্যাপকভাবে সালাম প্রদান করবে, রক্ত সম্পর্ক বজায় রাখবে, আর রাতে সালাত আদায় করবে, যখন লোকজন ঘুমিয়ে থাকে, তবে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য “আপনি আমাকে প্রতিটি জিনিস সম্পর্কে অবহিত করুন” এর দ্বারা উদ্দেশ্য হলো এমন প্রত্যেক জিনিস যা পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আমাদের এই ব্যাখ্যার বিশুদ্ধতার পক্ষে দলীল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবাব, যেখানে তিনি বলেছেন, “প্রতিটি জিনিস পানি থেকে সৃষ্টি করা হয়েছে”। কাজেই এই জবাবটি তার খোদ প্রশ্ন থেকে উদ্গত হয়েছে; এটা উদ্দেশ্য নয় যে, প্রত্যেকটি জিনিস পানি থেকে সৃষ্টি হয়েছে, যদিও সেটা মাখলূক না হয়।”
[1] মুসনাদ আহমাদ: ২/২৯৫; হাকিম: ৪/১২৯; মাজমা‘উয যাওয়াইদ: ৫/১৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আল মাওয়ারিদ: ৬৪২) উল্লেখ যে, শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্র কিতাবের ৫০৮ নং হাদীসে একাধিক সমর্থক বর্ণনা থাকার কারণে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৯, ১৭১।)

সহীহ ইবনু হিব্বান (2559)