2556 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ مُسْلِمٍ، ذَكَرٍ وَلَا أُنْثَى، يَنَامُ إِلَّا وَعَلَيْهِ جَرِيرٌ مَعْقُودٌ، فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ، انْحَلَّتْ عُقْدَةٌ، وَإِنْ هُوَ تَوَضَّأَ ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ أَصْبَحَ نَشِيطًا قَدْ أَصَابَ خَيْرًا، وَقَدِ انْحَلَّتْ عُقَدُهُ كُلُّهَا، وَإِنْ أَصْبَحَ وَلَمْ يَذْكُرِ [ص:297] اللَّهَ أَصْبَحَ وَعُقَدُهُ عَلَيْهِ، وَأَصْبَحَ ثَقِيلًا كَسْلَانًا لَمْ يُصِبْ خَيْرًا»
رقم طبعة با وزير = (2547)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 213). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (2547)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 213). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন, “যে কোন নারী বা পুরুষ যখন সে ঘুমায়, তখন তার মাথায় গিরা দেওয়া হয়। অতঃপর যদি সে জাগ্রত হয় এবং আল্লাহর যিকর করে, তবে একটি গিরা খুলে যায়। আর যদি সে উঠে ওযূ করে তারপর দাঁড়িয়ে সালাত আদায় করে, তখন সে প্রফুল্লচিত্তে সকাল করে এমন অবস্থায় যে তার সবগুলো গিরা খুলে গিয়েছে। আর যদি সে সকাল করে এমন অবস্থায় যে, সে আল্লাহর যিকর করেনি, তবে সে সকাল করে এমন অবস্থায় যে, তার উপর তার গিরাগুলো থেকে যায় এবং সে ভারী-অলস হয়ে সকাল করে; সে কোন কল্যাণ অর্জন করেনি।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৩; মুসনাদ আহমাদ: ৩/৩১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২১৩)
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৩; মুসনাদ আহমাদ: ৩/৩১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২১৩)
সহীহ ইবনু হিব্বান (2556)