2554 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ أَبَا سُفْيَانَ يَقُولُ: سَمِعْتُ جَابِرًا يَقُولُ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ ذَكَرٍ وَلَا أُنْثَى إِلَّا عَلَى رَأْسِهِ جَرِيرٌ مَعْقُودٌ حِينَ يَرْقُدُ، فَإِنِ اسْتَيْقَظَ [ص:295] فَذَكَرَ اللَّهَ، انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِذَا قَامَ فَتَوَضَّأَ وَصَلَّى، انْحَلَّتِ الْعُقَدُ»
رقم طبعة با وزير = (2545)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 213). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন, “যে কোন নারী বা পুরুষ যখন সে ঘুমায়, তখন তার মাথায় গিরা দেওয়া হয়। অতঃপর যদি সে জাগ্রত হয় এবং আল্লাহর যিকর করে, তবে একটি গিরা খুলে যায়। আর যখন সে উঠে ওযূ করে সালাত আদায় করে, তখন সবগুলো গিরা খুলে যায়।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৩; মুসনাদ আহমাদ: ৩/৩১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২১৩)

সহীহ ইবনু হিব্বান (2554)