2544 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ بِعَسْقَلَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي الْمَسْجِدِ، فَصَلَّى رِجَالٌ بِصَلَاتِهِ، فَأَصْبَحَ النَّاسُ يَتَحَدَّثُونَ بِذَلِكَ، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اللَّيْلَةِ الثَّانِيَةِ فَصَلَّى، فَصَلَّوْا بِصَلَاتِهِ، فَأَصْبَحَ النَّاسُ يَتَذَاكَرُونَ ذَلِكَ، فَكَثُرَ أَهْلُ الْمَسْجِدِ فِي اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ فَصَلَّى بِهِمْ، فَصَلَّوْا بِصَلَاتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ الْمَسْجِدُ عَنْ أَهْلِهِ، فَلَمْ يَخْرُجْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَفِقَ رِجَالٌ مِنْهُمْ يَقُولُونَ: الصَّلَاةَ، فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى خَرَجَ لِصَلَاةِ الْفَجْرِ، فَلَمَّا قَضَى الْفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، ثُمَّ تَشَهَّدَ فَقَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ شَأْنُكُمُ اللَّيْلَةَ، وَلَقَدْ خَشِيتُ [ص:286] أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ صَلَاةُ اللَّيْلِ، فَتَعْجِزُوا عَنْهَا»
رقم طبعة با وزير = (2535)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মধ্য রাতে বের হন এবং মাসজিদে সালাত আদায় করেন। কিছু সাহাবীও তাঁর সাথে সালাত আদায় করেন। অতঃপর লোকজন সকাল বেলায় এটা নিয়ে আলোচনা করেন। ফলে পরের রাতে আরো অধিক সংখ্যক লোক জমায়েত হন। দ্বিতীয় রাতেও তিনি বের হন এবং সালাত আদায় করেন। লোকজনও তাঁর সাথে সালাত আদায় করেন। অতঃপর লোকজন সকাল বেলায় এটা নিয়ে আলোচনা করেন। ফলে তৃতীয় রাতে মসজিদের মুসল্লী আরো বৃদ্ধি পায়। তৃতীয় রাতেও তিনি বের হন এবং সালাত আদায় করেন। লোকজনও তাঁর সাথে সালাত আদায় করেন। এভাবে যখন চতুর্থ রাত হল, (তখন লোকসংখ্যা এতো বেড়ে যায় যে) মাসজিদে লোক সংকুলান হয়নি। এ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হলেন না। অতঃপর তিনি ফজরের সালাত আদায় করার জন্য বের হন। যখন তিনি ফজরের সালাত শেষ করেন, তখন তিনি সাহাবীদের মুখোমুখি হন তারপর হামদ-সানা পাঠ করেন অতঃপর বলেন, “আম্মা বা‘দ। নিশ্চয়ই তোমাদের রাতের কর্মকান্ড আমার কাছে গোপন ছিল না। কিন্তু আমি আশংকা করেছি যে, সালাতুল লাইল তোমাদের উপর ফরয করে দেওয়া হবে, অতঃপর তোমরা তা পালনে অক্ষম হয়ে যাবে।”[1]







[1] সুনান বাইহাকী: ২/৪৯৩; সহীহ আল বুখারী: ৯২৪; তাবারানী আস সাগীর: ৫২৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭০; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৩/১৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৪৩)

সহীহ ইবনু হিব্বান (2544)